ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

জ্বালানি নিরাপত্তায় টেকসই নীতির ওপর গুরুত্বারোপ

জ্বালানি নিরাপত্তা এখন আর কেবল বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের অর্থনীতি, শিল্প, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত বলে মন্তব্য করা হয়েছে।

সম্প্রতি The Daily Bonik Barta আয়োজিত "Energy Security & Transformation of Bangladesh" শীর্ষক পলিসি কনক্লেভে অংশ নিয়ে বক্তারা বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বলা হয়, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, আমদানিনির্ভরতা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও ভবিষ্যতমুখী জ্বালানি নীতি প্রণয়ন এখন সময়ের দাবি।

বক্তারা উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি আর শুধু বিকল্প নয়; বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এ লক্ষ্য অর্জনে বাস্তবসম্মত নীতি, ধারাবাহিক পরিকল্পনা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের অংশগ্রহণকারীরা জ্বালানি খাতের রূপান্তরে সমন্বিত উদ্যোগ ও নিয়মিত সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নীতিগত আলোচনা বাংলাদেশের জ্বালানি খাতের টেকসই রূপান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জ্বালানি নিরাপত্তায় টেকসই নীতির ওপর গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x