পারিবারিক শাসন ও অভিমানের জেরে ঘর ছাড়া ১০ বছরের শিশু মোঃ আরিফ বিল্লাকে দীর্ঘ ১ মাস ৬ দিন (৩৬ দিন) পর সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কোলে ফিরিয়ে দিয়েছে পোরশা থানা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সুনিপুণ ব্যবহার, নিখুঁত গোয়েন্দা বিশ্লেষণ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় দূরবর্তী চট্টগ্রাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। দীর্ঘ উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্তানকে ফিরে পেয়ে আনন্দাশ্রুতে ভেসেছেন স্বজনেরা। পুলিশের এই তৎপরতাকে মানবিক পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জুন বিকেলে নওগাঁ জেলার পোরশা থানার পোরশা (দিঘীপাড়া) গ্রামের ইমরান আলীর ছেলে মোঃ আরিফ বিল্লা (১০) নিখোঁজ হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পোরশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ সাধারণ ডায়েরি গ্রহণের পর থেকেই শিশুটির সন্ধানে মাঠে নামে এবং গত ১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক পোস্ট প্রকাশসহ ব্যাপক প্রচারণা চালায়। তবে প্রাথমিক পর্যায়ে কোনো তথ্য না পাওয়া গেলেও পোরশা থানা পুলিশ হাল ছাড়েনি। তারা ধারাবাহিক অভিযান পরিচালনা করে এবং একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় শিশু আরিফের অবস্থান চট্টগ্রাম এলাকায় শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে স্বজনদের জিম্মায় হস্তান্তর করে।
দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা-বাবা। একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে পোরশা থানা পুলিশের পক্ষ থেকেও গভীর সন্তোষ প্রকাশ করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে পোরশা থানা পুলিশ সকল অভিভাবকদের প্রতি বিশেষ সচেতনতামূলক বার্তা দিয়েছে। পুলিশ জানায়, প্রতিটি সন্তানের কাছে তার বাবা-মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তবে কখনো কখনো অতিরিক্ত শাসন বা রাগ-অভিমান একটি শিশুকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সন্তানকে অবশ্যই শাসন করতে হবে, তবে সেই শাসনের সঙ্গে ভালোবাসা, ধৈর্য ও সহমর্মিতা থাকা জরুরি। পরিবারে এমন পরিবেশ গড়ে তোলা উচিত যেন কোনো ভুল করলেও সন্তান ভয়ে পালিয়ে না গিয়ে নির্ভয়ে বাবা-মায়ের কাছেই ফিরে আসতে পারে।
সকল অভিভাবকের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ আরও বলে, সন্তানকে পর্যাপ্ত সময় দিন, তার কথা ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিন এবং এমন বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন যেন পরিবারই তার সবচেয়ে বড় ভরসাস্থল হয়। পোরশা থানা পুলিশ জনগণের জানমাল রক্ষার পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন