ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটায়

বৃদ্ধের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলার একটি পরিত্যক্ত ভিটার পাশে বীজতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত আবু বক্কর মৃধা উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে আবু বক্কর মৃধাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক বীজতলায় কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে ক্ষেতের পাশেই আবু বক্কর মৃধার মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দশমিনা থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি: নিজস্ব সংগ্রহ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটায়

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x