নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ‘FICCI FDI Conference 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, প্রয়োজনীয় নীতিগত সংস্কার বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ও আস্থাশীল গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
সম্মেলনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।
ছবি: নিজস্ব সংগ্রহ।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন