বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতের জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স ও সিনেপোলিসে ছবিটির উদ্বোধনী দিনের অগ্রিম টিকিট বিক্রি দুই লাখের মাইলফলক অতিক্রম করেছে।
অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথমে ৮০ হাজার এবং পরে ১ লাখ ৫০ হাজার টিকিট বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। কয়েক দিনের মধ্যেই সেই সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাওয়ায় বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে টিকিট বিক্রির পরিমাণ ৫ লাখেরও বেশি হতে পারে।
ভারতে সিনেমাটি আগামী ৩০ জুলাই মুক্তি পাবে, যা যুক্তরাষ্ট্রে নির্ধারিত মুক্তির একদিন আগে। ফলে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির আগেই ছবিটি দেখার সুযোগ পাওয়ায় ভারতীয় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, অগ্রিম বুকিংয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে হলিউড চলচ্চিত্রের অন্যতম সেরা এবং সর্বোচ্চ আয় করা উদ্বোধনী প্রদর্শনীর রেকর্ড গড়তে পারে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন