বরিশালের গৌরনদী উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর ঢালাই শেষ হওয়ার পরপরই পাটাতন (সাটারিং) ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেতু নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ি সংলগ্ন এলাকায় নির্মাণাধীন সেতুতে। বুধবার দুপুরে ঢালাই দেওয়ার সময় পাটাতন ধসে পড়লেও বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশ্যে আসে।
গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের দরপত্র পায় ডায়নামিক আইটি শপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি ক্রয় করে বাস্তবায়ন করছেন ঠিকাদার আবুল ফয়েজ শরীফ।
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে ব্যবহৃত সাটারিংয়ে পুরোনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করা হয়েছিল। পানির মধ্যে নির্মিত ওই সাটারিংয়ের ওপর বুধবার দুপুরে ঢালাই দেওয়া হলে চাপ সহ্য করতে না পেরে পুরো পাটাতনসহ ঢালাই খালের মধ্যে ধসে পড়ে।
এ বিষয়ে ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেন, নিচের স্ট্রাকচার শক্ত না থাকায় ঢালাই শুরু হওয়ার পরপরই সাটারিং ভেঙে যায়। তিনি জানান, নতুন করে সাটারিং নির্মাণ করে পুনরায় ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস বলেন, তাদের অবহিত না করেই ঠিকাদার ঢালাইয়ের কাজ শুরু করেন। পরে তিনি জানতে পারেন, ঢালাইসহ পাটাতন খালের মধ্যে ধসে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, নির্মাণকাজের গুণগত মানে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন