নাটোরে অজ্ঞাত গাড়িচাপায় এম আফরিন জাহান (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ তরুণ গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, দুই তরুণ রাতে বড়াইগ্রামের বনপাড়া বাজারের ফলপট্টি এলাকা থেকে মোটরসাইকেলযোগে আফরিনকে নিয়ে গুরুদাসপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় আগ্রাণ সুতিরপাড় এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই তরুণী।
আহত দুজন হলেন গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) ও একই এলাকার জলিলের ছেলে পলক (২০)।
আহত তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই তরুণীর ঠিকানা তাদের জানা নেই। টিকটক থেকে তাদের পরিচয় এবং মেসেঞ্জারে তাদের যোগাযোগ হতো।
এদিকে, টিকটিক প্রোফাইলে লেখা এম আফরিন জাহান নামে এই টিকটকারের ঠিকানা বা পরিবারের কিংবা আত্মীয়-স্বজনদের কাউকে কেউ চিনে থাকলে বনপাড়া হাইওয়ে থানাকে অবগত করতে ওসি অনুরোধ জানিয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহত টিকটকারের পরিচয় জানতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন