কিশোরগঞ্জে দায়িত্ব পালনের অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ কনস্টেবল সামসুল হক। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সড়কে নিথর হয়ে পড়ে থাকা শিশুটি আর কেউ নয়—তাঁরই ১০ বছর বয়সী সন্তান তুহিন।
শুক্রবার সকালে সাইকেল নিয়ে বের হওয়ার পর একটি দ্রুতগতির সিমেন্টবোঝাই ট্রাক তুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পেয়ে ডিউটির অংশ হিসেবে দুর্ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের রক্তাক্ত লাশ দেখে স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েন এই পুলিশ সদস্য। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকা ও থানা পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন