ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন মা, ছেলে ও মেয়ে। এ ঘটনায় নিহত রিনার স্বামী ও তাদের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম খোকন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি প্রাইভেটকারে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা নিহত হন। আহত শফিকুল ইসলাম খোকন ও নাবিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের স্বজনরা আরো জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমিতে যাওয়ার পথেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর সৌদি আরবে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তিনজনকে দাফন করা হবে।

নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনা হবে না; সৌদি আরবেই তাদের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে শুক্রবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে নিহত রিনার পৈতৃক বাড়িতে গিয়ে শোকাবহ পরিবেশ দেখা যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বাড়িজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরাও পরিবারটির জন্য দোয়া কামনা করেন।

নিহতদের স্বজনরা দেশবাসীর কাছে তাদের রূহের মাগফিরাত এবং আহত দুই সদস্যের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x