জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রশিবির কয়রা থানা সদর এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ আসর আবু বকর (রা:) মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কয়রা থানা সদর এর সভাপতি মাজহারুল ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী, বিশেষ অতিথি শাখা সেক্রেটারি ইয়াছিন সারাফাত, কয়রা থানা দক্ষিণ এর সভাপতি আসমাতুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মুহা. অয়েসকুরুনী বলেন, আমরা জুলাই শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠতে চাই, শহীদদের রেখে যাওয়া বাকি কাজ আমাদের করতে হবে। তাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ দক্ষ ও যোগ্য দেশ প্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে।
দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন