ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত আইনজীবী

বাগেরহাট শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আইনজীবী নিজাম উদ্দিন শান্ত (৪২)। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে শহরে কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর দিলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নিজাম উদ্দিন বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। রাতেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর হত্যাকারীদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। তবে হত্যার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাড়ি ফেরার পথে ওই আইনজীবীকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পাওয়ার পর রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সূত্র: দৈনিক ইত্তেফাক।
ছবি: দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত আইনজীবী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x