ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আসামের বন্যায় আরও ১৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলতি মাসের শুরু থেকে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে দুর্যোগটিতে প্রাণহানির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

শনিবার (২৫ জুলাই) আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নতুন করে তিনটি জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে চড়াইদেও জেলাতেই সাতজনের মৃত্যু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বর্তমানে দুই হাজারের বেশি গ্রামের প্রায় ১১ লাখ মানুষ এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও জানান, রাজ্যের নদ-নদীর পানি এখনো বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অথবা বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এ পরিস্থিতিতে সব উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

আসামের বন্যায় আরও ১৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬১

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলতি মাসের শুরু থেকে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে দুর্যোগটিতে প্রাণহানির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

শনিবার (২৫ জুলাই) আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নতুন করে তিনটি জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে চড়াইদেও জেলাতেই সাতজনের মৃত্যু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বর্তমানে দুই হাজারের বেশি গ্রামের প্রায় ১১ লাখ মানুষ এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও জানান, রাজ্যের নদ-নদীর পানি এখনো বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অথবা বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এ পরিস্থিতিতে সব উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x