নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পূর্বদিয়াপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, সমবয়সী অন্য বাচ্চাদের সাথে ঘোরাঘুরি ও খেলাধুলা করতে গিয়ে একপর্যায়ে শিশুটি পাশের একটি পুকুরে তাদের সাথে পানিতে ঝাপাঝাপি করতে নামে। কিছু সময় পর অন্য শিশুরা তাকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
এদিকে শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজনও চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২-১ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরা পুকুরের এক কোণে পানিতে তার অচেতন দেহ ভাসতে দেখেন।
তাতক্ষণিকভাবে উদ্ধার করে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবার ও নিতপুর পূর্বদিয়াপাড়া গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন