ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর আলী নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী একই ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে তেতুলতলা এলাকায় সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়। এতে চালক আকবর আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় মুক্তি (৫৮) নামে আরও একজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে নসিমনটি উল্টে যায় এবং চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, তেতুলতলা এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x