বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির।
নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও আহমেদ মুনমুন। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং ক্ষুদে শিল্পী মানহা ইসলাম।
নির্মাতা জানান, নাটকের গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। পুরো নাটকে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। গল্পে হাসি, কান্না, প্রেম এবং বাস্তব জীবনের নানা অনুভূতির সমন্বয় রয়েছে, যা দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নাটকটি নিয়ে অভিনেতা জামিল হোসেন বলেন, বরিশালের ভাষায় নির্মিত একটি ব্যতিক্রমী নাটকে তিনি কাজ করেছেন। তার বিশ্বাস, নাটকটির গল্প ও নির্মাণশৈলী দর্শকদের ভালো লাগবে।
পরিচালক এস এ মনির বলেন, বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বরিশালের ভাষায় গল্পটি লেখা হয়েছে। এতে হাসি, কান্না ও রোমান্সের সমন্বয় রয়েছে। তিনি আরও জানান, জামিল ও মুনমুন নাটকটিতে চমৎকার অভিনয় করেছেন। দর্শকদের কথা বিবেচনায় রেখেই এটি নির্মাণ করা হয়েছে এবং খুব শিগগিরই টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
সূত্র: দেশ রূপান্তর
ছবি: দেশ রূপান্তর

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন