বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর সময়ের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সুন্দরবনে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে এক সহশিল্পীর সঙ্গে তাঁর হাতাহাতির ঘটনা ঘটেছিল।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নোরা জানান, তাঁর প্রথম চলচ্চিত্র রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস-এর শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ছবিটির শুটিং অনুষ্ঠিত হচ্ছিল।
নোরার বক্তব্য অনুযায়ী, এক সহ-অভিনেতা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।
নোরা বলেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।”
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নোরার দাবি, পাল্টা ওই অভিনেতাও তাঁকে চড় মারেন এবং তাঁর চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বর্ণনা দিয়ে নোরা বলেন, “আমি আরও একবার ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তারপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।”
এ সময় কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, “সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।”
তবে ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।
রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র। কমল সদানা পরিচালিত ছবিটি ওই বছরের ৩১ অক্টোবর মুক্তি পায়। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।
সূত্র: বাংলা টিভি
ছবি: বাংলা টিভি

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন