ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মাদারীপুর পরিদর্শন, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি-ক্রাইম ম্যানেজমেন্ট) সায়ফুজ্জামান ফারুকী মাদারীপুর জেলা সফর করেছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

সফরকালে অতিরিক্ত ডিআইজি শিবচর সার্কেল অফিস পরিদর্শন করেন। তিনি অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে তিনি ট্রাফিক অফিস পরিদর্শন করে বিভিন্ন রেজিস্টার, দাপ্তরিক নথিপত্র, অফিসের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়া ট্রাফিক পুলিশ সদস্যদের নির্ধারিত ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মাদারীপুর পরিদর্শন, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x