চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পর্যটন এলাকায় বৃষ্টিজনিত বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আকস্মিক ভারী বৃষ্টিপাতের ফলে গানসু প্রদেশের ডিংজি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টিতে বন্যার সৃষ্টি হয়।
বন্যার পর ওই পর্যটন এলাকায় ক্যাম্পিং করতে থাকা কয়েকজন পর্যটক আটকা পড়েন।
ঘটনার পর স্থানীয় জননিরাপত্তা ও উদ্ধার বিভাগ ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে।
ছবি: সংশ্লিষ্ট
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন