খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা ও বর্ষাকালে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দুইটি মহিলা দাখিল মাদ্রাসার ৪০ জন ছাত্রীর মাঝে ছাতা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
রবিবার সকাল সাড়ে ১০টায় গদাইপুর মহিলা দাখিল মাদ্রাসা ও আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ছাতা বিতরণ করা হয়। কর্মসূচিতে দুই প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গদাইপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট সালাউদ্দীন, আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট বাহারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গদাইপুর ইউনিয়নের ফ্যাসিলিটেটর গাজী শারমিন রহমান, উর্মিমালা সরদার ও তন্ময় রায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ প্রদানেও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়মিত কাজ করে যাচ্ছে। বর্ষাকালে এই ছাতা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন