নজিপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে ঠুকনিপাড়া টু কাশিপুর সড়কটির পুনর্নির্মাণ ও উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন,
"তৃণমূল পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের যাতায়াত সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। কাজের মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই টেকসইভাবে এই রাস্তার কাজ সম্পন্ন করতে হবে, যাতে স্থানীয় মানুষ এর সুফল পান।"
পরিদর্শন শেষে সংসদ সদস্য উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। দীর্ঘদিন পর এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও নির্মাণকাজ বাস্তবায়িত হওয়ায় স্থানীয় এলাকাবাসী মাননীয় সংসদ সদস্যের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন