নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ মোঃ মনিরুল ইসলাম (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া সিংড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় গত ২৬ জুলাই (রবিবার) সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় নিয়ামতপুর থানার একটি চৌকস টিম চন্দননগর ইউনিয়নের ছাতড়া সিংড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মনিরুল ইসলামের নিজ বসতবাড়ী থেকে তাকে ৮০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, সে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন