ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আসিফ রাজাপুর এলাকার মো. দুলু মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে। হোসেন ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পূর্বশত্রুতার জের ধরে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আসিফ রাজাপুর এলাকার মো. দুলু মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে। হোসেন ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পূর্বশত্রুতার জের ধরে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আপনার মতামত লিখুন