প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান বলেছেন, পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিচার হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। তিনি জানান, আগের কোনো অপরাধের অভিযোগ থাকলে তার বিচার হতে আইনগত কোনো বাধা নেই। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সরকার সেই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে ডা. জাহিদ উর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। ভারতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র: আমার দেশ

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন