নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)-এর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রায় দেড় ঘণ্টাব্যাপী পাওয়ারপয়েন্ট (PowerPoint) প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এতে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন ও বিকাশ প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
পুলিশ সুপার বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পুরো পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
টিনেজ সাইবার ক্রাইম ও অনলাইন নিরাপত্তা বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, বিকাশ সংক্রান্ত তথ্য কিংবা ব্যক্তিগত ছবি শেয়ার না করার পরামর্শ দেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পর্নোগ্রাফি ও সাইবার বুলিং-সংক্রান্ত অপরাধ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
সভায় কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা এবং আইন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন। প্রাণবন্ত অংশগ্রহণ ও তাৎপর্যপূর্ণ প্রশ্নের জন্য কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বর্তমান তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন