উপকূলীয় শ্যামনগরকে সবুজে ভরিয়ে তুলতে শুরু হয়েছে বৃহৎ বীজ রোপণ কর্মসূচি। *বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষার নীতির সাথে সঙ্গতি রেখে উপজেলার ১২টি ইউনিয়ন জুড়ে ১০ লক্ষ বীজ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, উপকূলের আবহাওয়ার উপযোগী জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, তাল, খেজুর, মেহগনি, দেবদারু, বট, কাঠবাদাম, পরশপিপুল ও অর্জুনসহ স্থানীয় প্রজাতির, ৭ লক্ষ বীজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।
কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পুরো শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট ‘বীজ রোপণ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, ১০ লক্ষ বীজ, রোপণের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা মাঠ পর্যায়ে এই কার্যক্রম চালিয়ে যাবেন।
উদ্যোক্তারা বলছেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ এই উপকূলীয় এলাকায় গাছপালা বাড়ানো এখন সময়ের দাবি। বাংলাদেশ সরকারের সবুজায়ন নীতির অংশ হিসেবে এই বীজ রোপণ কর্মসূচি শ্যামনগরের পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন