কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৯ নং জয়কা ইউনিয়নের বাঘপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি নেতৃবৃন্দ তাদের মাঝে নগদ অনুদান ও সহায়তা প্রদান করেন।
এসময় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বাঘপাড়া গ্রাম পরিদর্শনে যান এবং সরাসরি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা প্রদানকালে নেতারা বলেন, “অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়া এই পরিবারগুলো এখন অত্যন্ত মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো অনুদান প্রদান করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
নেতৃবৃন্দ আরও বলেন, এই অনুদান সাময়িক কষ্ট লাঘব করবে মাত্র। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষদের দ্রুত এগিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।
অনুদান প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন