নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ উপজেলার আগ্রাদ্বিগুন থেকে সাপাহারগামী পাকা সড়কের ভেড়িয়াপাড়া গ্রামের আজিবর রহমানের পান-সিগারেটের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দিবর ধোয়াপাড়া গ্রামের বাসিন্দা মিলন রায় (৩২), পিতা—মৃত রামকমল রায়কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক মিলন রায়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন