ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এ YouthX Campus Team-এর নতুন টিমের আত্মপ্রকাশ করা হয়েছে। তরুণদের ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ টিম কার্যক্রম পরিচালনা করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই টিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
YouthX-এর এই উদ্যোগে অংশ নেওয়া ক্যাম্পাস কো-অর্ডিনেটররা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি উদ্ভাবনী, দক্ষ ও নেতৃত্বনির্ভর প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, YouthX-এর এই নতুন টিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং যুব ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন