মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসার অভিযোগ তুলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা ঠেকাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে এজেন্সিগুলো যেভাবে অতিরিক্ত ফি আদায় করছে, তা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগ গ্রহণের লক্ষ্যে চালু হওয়া ‘অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএমইটি এবং বেসরকারি সংস্থা রামরুর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব আখতার আহমেদসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় তিন হাজার লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি রয়েছে। তবে যথাযথ যাচাই-বাছাই করে নিয়মের আওতায় আনা হলে ৫০০টির বেশি এজেন্সির কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না। তিনি এজেন্সিগুলোকে বিধি-বিধান মেনে কর্মী পাঠানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে চাহিদাপত্র নিষ্পত্তির ক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর জন্যও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। বিদেশে গিয়ে কেউ প্রতারণার শিকার হলে অভিযোগের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নজরদারি নিশ্চিত করতে হবে, তবে অতিরিক্ত কঠোরতার কারণে যেন বিদেশে কর্মসংস্থানের সুযোগ ব্যাহত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সূত্র: সময় টিভি

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন