ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মনপুরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার মনপুরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মনপুরা উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আঃ রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সফিউল্লাহ বাবুল, বাহার পাটোয়ারী, ইলিয়াস মুন্সি, ওবায়দুল হক, শাখাওয়াত আলী, মোঃ বেলাল, মোঃ শাহজাহান, আঃ মান্নান ও মোঃ লোকমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য গাছ অত্যন্ত জরুরি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির ভিত্তিতে আমরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো কেক কেটে কিংবা খিচুড়ি খেয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে চাই না। আমরা এমন কর্মসূচি পালন করতে চাই, যার মাধ্যমে দেশ ও জনগণ উপকৃত হবে।”

তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মনপুরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x