নওগাঁ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৮০ (আশি) পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ বাবু ইসলাম (৩১)। তিনি মান্দা থানার আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ তারিখ রাত ৯:৫০ ঘটিকার সময় মান্দা থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মান্দা থানাধীন ০৪ নং মান্দা ইউনিয়নের কয়া পাড়া গ্রামস্থ মোঃ ইমরান নামের এক ব্যক্তির মুরগির দোকানের সামনে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাকা রাস্তার ওপর থেকে বাবু ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামির দেহ তল্লাশি করে তার নিকট থেকে ৮ পাতায় (প্রতি পাতায় ১০ পিস করে) সর্বমোট ৮০ (আশি) পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন