৬০ গ্রাম গাঁজা উদ্ধার; আদালতে প্রেরণ, অপরাধ দমনে অভিযান অব্যাহত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত নিয়মিত অভিযানে এক মাদক ব্যবসায়ী, এক পেশাদার চোর এবং একটি মামলার অভিযুক্তসহ মোট তিনজনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে হাটফুলবাড়ী এলাকা থেকে ৬০ গ্রাম গাঁজাসহ কথিত মাদক ব্যবসায়ী মো. বুলবুল আহম্মেদ (৩৮), পিতা: মো. শামসুল হক, সাং- হাটফুলবাড়ীকে আটক করা হয়।
একই অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত পেশাদার চোর মো. মন্তাসির রহমান মামুন (১৯), পিতা: মো. নয়ন মিয়া, সাং- বুরুইল এবং অপর একটি নিয়মিত মামলার অভিযুক্ত মো. আব্দুর রাজ্জাক, সর্বথানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়াকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের সারিয়াকান্দি থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তিনজনকেই বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, "মাদক, চুরি ও সকল ধরনের অপরাধ দমনে সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান আরও জোরদার করা হবে

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন