ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

পোরশায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন: সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং পোরশা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে হাসপাতাল চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে হাসপাতালের কর্মকর্তা, নার্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিশুর পুষ্টি ও শারীরিক গঠনে মায়ের বুকের দুধের অপরিহার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি, যা শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুলাংশে বাড়িয়ে দেয়।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, জন্মের পর থেকে প্রথম ৬ মাস শিশুকে পানি বা অন্য কোনো কৃত্রিম খাবার না দিয়ে শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। এটি শিশুর মেধা বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠার প্রধান চাবিকাঠি। কৌটাজাত বা কৃত্রিম দুধ পানের ফলে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং দীর্ঘমেয়াদি অপুষ্টির ঝুঁকি তৈরি হয়। তাই তৃণমূল পর্যায়ে মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এবং মাতৃদুগ্ধ পানের হার বাড়াতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পুষ্টি কর্মকর্তা, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় মা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

পোরশায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন: সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x