জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে র্যাব-১৪। এ সময় চোরাচালানের অভিযোগে আমজাদ নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশতলা এলাকার লাউচাপড়া-বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শেরপুর জেলার বাসিন্দা ও সিএনজি চালক আমজাদকে আটক করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের অন্য সদস্যরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স এনে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় আটক ব্যক্তি, জব্দ করা কসমেটিক্স, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন