ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মেট্রোরেলের নিরাপত্তায় প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে স্ক্যানার ও মেটাল ডিটেক্টর

যাত্রী ও স্থাপনার নিরাপত্তা জোরদারে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে।

সাম্প্রতিক ঘটনাবলির পর রাজধানীর মেট্রোরেলে যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিনমেটাল ডিটেক্টর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা হবে।

এ লক্ষ্যে যাত্রীদের নিরাপত্তা তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করে সারিবদ্ধভাবে স্টেশনে প্রবেশ করতে হবে এবং দায়িত্বরত এমআরটি পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

এছাড়া, স্টেশন বা ট্রেনে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে এমআরটি পুলিশ বা নিরাপত্তা কর্মীদের জানাতে যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রোরেল দেশের গুরুত্বপূর্ণ গণপরিবহন অবকাঠামো। নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেট্রোরেলের নিরাপত্তায় প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে স্ক্যানার ও মেটাল ডিটেক্টর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x