ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

মঙ্গলবার বিকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ টহল, চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগাম প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সূত্র: বাংলা ট্রিবিউন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x