জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসায় বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুর নবী শিবলী। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর গুরুত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা বলেন, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং পরবর্তীতে এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতনের দিকে পরিস্থিতি অগ্রসর হয়। জুলাই-আগস্টজুড়ে আন্দোলনকারীদের নির্বিচারে গণহত্যা ও গ্রেপ্তারের ঘটনাকে তারা নিন্দনীয় বলে উল্লেখ করেন। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সমালোচনা করে বক্তারা বলেন, দেশের প্রশাসনকে নিজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে একটি ঐতিহাসিক গণহত্যা সংঘটিত করা হয়।
সভায় বক্তারা জুলাই বিপ্লবে নিহত আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহত সকল জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন