ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

এইচএসসি ফলাফল : ভোলায় ৩ কলেজে পাশ করেনি কেউ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভোলা জেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠান ৩টি উপজেলায়। এর মধ্যে ২টি কলেজ এবং ১টি স্কুল এন্ড কলেজ। জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় দেখা যায়, শতভাগ অকৃতকার্য ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো-ভোলা সদর উপজেলার মেদুয়া কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেননি। লালমোহন উপজেলার রামাগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেননি। একইভাবে চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহমেদ কলেজ থেকেও ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে কেউ পাস করেননি।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ৫৯টি কলেজ থেকে এবার মোট ৯ হাজার ৫৩৯ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭৭২ জন এবং ৫ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলে জেলায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৫৪ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ডের ৬ জেলার মধ্যে পাসের হারে ভোলার অবস্থান পঞ্চম।
ভোলার ফলাফলে সবচেয়ে উল্লেখযোগ্য ইতিবাচক দিক জিপিএ-৫। এ বছর জেলার ৭৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করেছেন। তাঁদের মধ্যে ১৯ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। অর্থাৎ জিপিএ-৫ অর্জনে ছাত্রদের তুলনায় ছাত্রীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। ভোলায় বিজ্ঞান ও মানবিকসহ বিভিন্ন বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী থাকলেও সামগ্রিক পাসের হার তুলনামূলকভাবে কম। ফলে একদিকে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য যেমন আলোচনায় এসেছে, অন্যদিকে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টিও সামনে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো: সাইফুল ইসলাম ভোলার বাণীকে জানান, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এইচএসসি ফলাফল : ভোলায় ৩ কলেজে পাশ করেনি কেউ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x