ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

রাজধানীর মাদারটেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের একটি কালভার্টের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালভার্টের নিচে ময়লার স্তূপে থাকা একটি শপিং ব্যাগ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের বাকি অংশ এখনো উদ্ধার করা যায়নি। তা খুঁজে বের করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া তরুণীর আনুমানিক বয়স ২০ বছর। তার পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই তরুণীকে হত্যার পর দেহ খণ্ডিত করে গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মাদারটেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x