নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগর মাদ্রাসায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৩) ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে এ নতুন ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসার দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটের অবসান ঘটল, যা এলাকার দ্বীনি ও সাধারণ শিক্ষা বিস্তারে এক নতুন মাত্র যোগ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
ভবন উদ্বোধনকালে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উক্ত আয়োজনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, "শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে বর্তমান সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।" তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে দেশ, জাতি এবং মাদ্রাসার সার্বিক সমৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন