ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মোস্তফা সরয়ার ফারুকী আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন’—সারজিস আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাজের প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন সারজিস আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাজের প্রশংসা করে তাকে একইসঙ্গে ‘সরি’ ও ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সময় তিনিও অনেকের মতো এর সমালোচনা করেছিলেন। তবে পরবর্তীতে তার কাজের মূল্যায়ন করে তিনি মনে করেন, স্বল্প সময়ের মধ্যে দায়িত্ব পালনে সফল উপদেষ্টাদের মধ্যে ফারুকী অন্যতম।

সারজিস আলম বলেন, দায়িত্ব পালনের সময়ের পাশাপাশি পরবর্তী সময়েও মোস্তফা সরয়ার ফারুকী তার কথা ও কাজের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছেন, যা প্রশংসার যোগ্য।

ফারুকীর সময়ের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে অন্যতম হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা। তার মতে, এর মাধ্যমে শুধু জুলাই বা ১৬ বছরের স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে না; একই সঙ্গে জাদুঘরটিকে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ‘কালচারাল স্পেস’ হিসেবে গড়ে তোলা হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে তিনি ১৬ বছরের রাজনৈতিক সময়ের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টেশন তৈরির কথা উল্লেখ করেন। এসব কনটেন্টে গুম, খুন, লুটপাট, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা, ক্যাম্পাস সহিংসতা ও জুলাই বিপ্লবসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন সারজিস আলম।

তিনি আরও দাবি করেন, অনলাইনে প্রকাশিত এসব কনটেন্ট এখন পর্যন্ত শুধু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেই ১৪৮ মিলিয়ন ভিউ পেয়েছে।

সারজিস আলম তার পোস্টে বলেন, মোস্তফা সরয়ার ফারুকী তার কথা ও কাজের মাধ্যমে তাদের অনেকের পূর্বধারণাকে ভুল প্রমাণ করেছেন। এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

পোস্টের শেষাংশে সারজিস আলম মন্তব্য করেন, যোগ্যতা ও কাজের বিচারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম সেরা হিসেবে বিবেচিত হবেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মোস্তফা সরয়ার ফারুকী আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন’—সারজিস আলম

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x