পরিদর্শনের সময় এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের কথা বলেন তারা।
জুলাই জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে তিনি দলের নেতাকর্মীদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা বিষয় সম্পর্কে তাদের অবহিত করেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিভিন্ন নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের লক্ষ্যেই গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।
সূত্র: সমকাল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন