ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

উজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ, দপ্তরে দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও সাহিত্য বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণসংযোগ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলার সাবেক সভাপতি ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন সেলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোকন সরদার, বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির আল আমিন সরদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

গণসংযোগের অংশ হিসেবে নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতিমূলক বই, কুরআন-হাদিসের গ্রন্থ এবং বিভিন্ন ইসলামি সাহিত্য উপহার দেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই তাদের অন্যতম লক্ষ্য। ইসলামের আদর্শ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখবেন তারা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ, দপ্তরে দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও সাহিত্য বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x