নওগাঁর পোরশা উপজেলায় যুবদলের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৮ আগস্ট) উপজেলার একটি স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ জরুরি। এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন