ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জামায়াতের

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকে বিরোধী দলের একক প্রার্থী চূড়ান্ত করে তার নাম ঘোষণা করা হতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিও দলীয় প্রার্থী মনোনয়নের কার্যক্রম এগিয়ে নিয়েছে। গত ১ আগস্ট দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়।

এর ফলে রাষ্ট্রপতি পদে সরকারি ও বিরোধী পক্ষের সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জামায়াতের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x