ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় বড় পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সংগ্রহীত

‘ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অবস্থা’ থেকে বের হয়ে দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে আকস্মিকভাবে চাঁদপুর সদর হাসপাতাল ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার এবং জেলা সদর ও উপজেলা পর্যায়ে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে। এ জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

পরিবার পরিকল্পনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশব্যাপী ব্যাপক পরিসরে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন পরিচালনা করা হবে। সহজলভ্যভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়।

তবে পরে তাকে মৌখিকভাবে সতর্ক করে প্রায় দুই ঘণ্টা পর স্ট্যান্ড রিলিজের নির্দেশ প্রত্যাহার করা হয়।

পরিদর্শন ও মতবিনিময়ের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

স্বাস্থ্যসেবায় বড় পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x