ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

চাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, রণক্ষেত্র নিউ মার্কেট

ফুটপাতে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট থানার আওতাধীন বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা ফুটপাত থেকে চাঁদা তুলতে গেলে ঢাকা কলেজ ছাত্রদল ও শিক্ষার্থীরা এতে বাধা দেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা তাদের মারধর করলে তারা হলে ফিরে যান। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, মারামারির খবর পেয়ে রাতে নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাত, মোবাইল সোহেল, চায়না সুমন, আজিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা চালান। এ সময় তারা দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি ব্যবহার করে হামলা করেন। এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

পরবর্তী সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলিতে গিয়ে হামলাকারীদের ওপর পাল্টা আক্রমণ করেন। এ সময় এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুবদলের হামলায় আহতরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, আহ্বায়ক সদস্য মো. সাগর খান, মো. সায়মন ইসলাম, ছাত্রদল সদস্য মুসফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন এবং ২৩-২৪ সেশনের শিক্ষার্থী জিহাদুল ইসলাম। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল বেপরোয়া হয়ে ওঠেন। এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেওয়ার সময় কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় তিনি ৪ নম্বর আসামি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

চাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, রণক্ষেত্র নিউ মার্কেট

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x