ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

কোলকাতার অ্যাপোলো হাসপাতালে এমপি শাহাজাদার বাবা লুৎফর রহমানের ইন্তেকাল

সংগ্রহীত

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদার বাবা মুহাম্মদ লুৎফর রহমান (৭৬) আর নেই।

বুধবার (১২ আগস্ট) সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের কোলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে মুহাম্মদ লুৎফর রহমান মারাত্মক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কোলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও মহান আল্লাহর ইচ্ছায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ৬ আগস্ট ২০২৬ চিকিৎসা ভিসায় তিনি কোলকাতা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর।

মরহুমের মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলের মধ্যে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার ছেলে সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুহাম্মদ লুৎফর রহমানের মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের সন্তানরা তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমিন, ইয়া রাব্বাল আলামিন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

কোলকাতার অ্যাপোলো হাসপাতালে এমপি শাহাজাদার বাবা লুৎফর রহমানের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x