ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সচেতনতা সৃষ্টিতে পোরশায় জেলা পুলিশের উঠান বৈঠক

সংগ্রহীত

মাদকমুক্ত পোরশা গড়ার লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা পুলিশের উদ্যোগে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের পশ্চিম দেউলিয়া আদিবাসী পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, বিট অফিসার এসআই অমিত কুমার দাসসহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।

বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষভাবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের চোলাই মদ পরিহারের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সবার সামাজিক দায়িত্ব। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সচেতনতা সৃষ্টিতে পোরশায় জেলা পুলিশের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x