ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিনোদন

২৭ হাজার টাকার শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়: তানজিন তিশা

শাড়ির প্রচারণার জন্য ফেসবুকে পোস্ট না করা এবং মূল্য পরিশোধ না করার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে তিনি বলেন, ‘আমার ১৫ বছরের ক্যারিয়ার। শাড়ির জন্য আদালতে আসবো—এটা কাম্য নয়।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিশা। শুনানি শেষে বিচারক বলেন, আসামি একজন নারী হওয়ায় এবং শাড়ির মূল্য ও মডেল হিসেবে বিষয়টি বিবেচনায় নিয়ে মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দেওয়া হলো।

আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের তানজিন তিশা বলেন, আদালতের প্রতি সম্মান রয়েছে বলেই তিনি এখানে এসেছেন। ভবিষ্যতেও ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিশার ভাষ্য, এ ঘটনায় তার অনেক সম্মানহানি হয়েছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে যে নারী এই মামলা করেছেন, তিনি ও তার স্বামী ক্ষমতার প্রভাব দেখিয়ে তাকে হয়রানি করেছেন। তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিশা। এসব বিষয় পরবর্তী সময়ে সাংবাদিকদের জানাবেন বলেও জানান তিনি।

তিশা আরও বলেন, ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য তাকে আদালতে আসতে হয়েছে। তার বিরুদ্ধে শাড়িটি আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় নিজের ১৫ বছরের ক্যারিয়ারের কথা তুলে ধরে তিনি বলেন, একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে—এটা কারও কাম্য নয়।

এ ধরনের হয়রানি যেন আর কারও সঙ্গে না ঘটে এবং তিনি যেন আইনের মাধ্যমে ন্যায়বিচার পান—এটাই তার প্রত্যাশা বলে জানান অভিনেত্রী।

গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। শাড়িটির প্রচারণা করার পাশাপাশি মূল্য পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। পরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলা দায়েরের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি ডিবির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলে সেটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয় এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

২৭ হাজার টাকার শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়: তানজিন তিশা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x